সংবাদদাতা, লালবাগ: বাংলাদেশে পাচারের আগেই ৬টি পূর্ণবয়স্ক মহিষ বাজেয়াপ্ত করল পুলিস। তবে ওই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার করা হয়নি। বুধবার গভীর রাতে রানিতলা থানার নির্মলচর এলাকার ঘটনা। রানিতলা থানার পুলিস জানিয়েছে, ওইদিন গভীর রাতে মহিষগুলিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নির্মলচর দিয়ে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতীরা। সোর্স মারফত খবর পেয়ে, রানিতলা থানার পুলিস নির্মলচর এলাকায় অভিযান চালায়। তবে পুলিসের উপস্থিতি আন্দাজ করে পাচারকারীরা মহিষগুলিকে ফেলে রেখে অন্ধকারে গাঢাকা দেয়। প্রসঙ্গত, ঠান্ডা ও কুয়াশাকে ঢাল করে সীমান্তে চোরাকারীরা সক্রিয় হয়ে উঠেছে। মাদক দ্রব্য থেকে গোরু, মহিষ ওপারে পাচারের জন্য ফেন্সিংবিহীন সীমান্ত এলাকাগুলিকেই টার্গেট করছে।



