Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

সামশেরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা পাচার রুখল পুলিস। শনিবার সন্ধ্যায় ১২নম্বর জাতীয় সড়কে চকসাপুর মোড়ে একটি কন্টেনারে নাকা তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম অশোক দাস।

পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, জঙ্গিপুর: সামশেরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা পাচার রুখল পুলিস। শনিবার সন্ধ্যায় ১২নম্বর জাতীয় সড়কে চকসাপুর মোড়ে একটি কন্টেনারে নাকা তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম অশোক দাস। তার বাড়ি কোচবিহারে। কন্টেনারটি বহরমপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃত যুবক কোথা থেকে সেগুলি আমদানি করেছে ও ঠিক কার কাছে হাতবদলের জন্য নিয়ে যাচ্ছিল তা তদন্ত কর দেখছে পুলিস। রবিবার ধৃতকে বহরমপুরে জেলা আদালতে তোলা হলে সাতদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
Advertisement
এপ্রসঙ্গে সামশেরগঞ্জ থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে নাকা তল্লাশি চালিয়ে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। যুবককে আরও জেরা করা হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় চকসাপুরে একটি গাড়ি আটক করে পুলিস। কন্টেনারটিতে ধানের তুষ বোঝাই করা ছিল। তল্লাশি চালিয়ে চালকের সিটের নীচ থেকে ছ’টি বস্তা পাওয়া যায়। বস্তায় গাঁজা ভরা ছিল। ছ’টি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিস। পুলিসের চোখে ধুলো দিতেই গাড়িতে তুষ বোঝাই করা ছিল। 
যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিস। সেই গাঁজা কোচবিহার থেকে বারাসতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ধৃত যুবক। সে জেরায় তেমনটাই স্বীকার করেছে বলে পুলিসের দাবি। উদ্ধার হওয়া গাঁজার বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ