Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পাঁচরোল গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ও সিপিএমে ভাঙন

পাঁচরোল গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ও সিপিএমে ভাঙন
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: এগরার পাঁচরোল গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস ও সিপিএমে ভাঙন ধরাল তৃণমূল। সোমবার পাঁচরোল পঞ্চায়েতের কসবাগোলায় তৃণমূলের সাংগঠনিক বৈঠক হয়। সেখানে কংগ্রেস থেকে ৪০জন ও সিপিএম থেকে ২০জন দলবদল করে তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন এলাকার বিধায়ক তথা দলের কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান তরুণকুমার মাইতি। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সম্পাদক অশোক দাস সহ অন্যান্যরা। এদিন মোট ১৫টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন বলে নেতারা দাবি করেন। যদিও কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। জেলা কংগ্রেস সভাপতি মানস কর মহাপাত্র বলেন, যাঁরা দলবদল করেছেন, তাঁরা নিজেদের স্বার্থরক্ষার জন্যই করেছেন। সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, এরকম খবর আমাদের কাছে নেই। তৃণমূলে এমন লোক দেখানো  যোগদান সবসময় হয়। কিছুজন দল থেকে চলে গেলে কোনও ক্ষতি হবে না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ