Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাঁচ মেডিক্যাল কলেজে দ্রুত চালু হচ্ছে কেন্দ্রীয় রেফারাল

পাঁচ মেডিক্যাল কলেজে দ্রুত চালু হচ্ছে কেন্দ্রীয় রেফারাল
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের পাঁচটি মেডিকেল কলেজে অতি দ্রুত চালু হতে চলেছে রোগী ভর্তির কেন্দ্রীয় রেফারাল সিস্টেম। কলকাতা মেডিকেল কলেজ, এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিকেল কলেজ এবং আরজি করে এই ব্যবস্থা চালু হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কাজ প্রায় শেষের দিকে। ট্রেনিংও চলছে। এর আগে পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চালু হয়েছিল। সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতালে এক রোগীকে আনা হয়েছিল। সেই ব্যবস্থা সফল হওয়ায় চলতি বছর শেষের আগেই গোটা রাজ্যে তা চালু করতে চাইছে সরকার।
Advertisement
সম্পর্কিত সংবাদ