Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬

গুয়াহাটি আদালতে ধাক্কা পবন খেরার

আরও বিপাকে পবন খেরা। এবার গুয়াহাটি হাইকোর্টে খারিজ হয়ে গেল তাঁর আগাম জামিনের আরজি। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।

গুয়াহাটি আদালতে ধাক্কা পবন খেরার
  • ২৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: আরও বিপাকে পবন খেরা। এবার গুয়াহাটি হাইকোর্টে খারিজ হয়ে গেল তাঁর আগাম জামিনের আরজি। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা। দাবি করেন, হিমন্তের স্ত্রীর কাছে অন্তত তিনটি দেশের পাসপোর্ট আছে। প্রতিবাদে পবনের বিরুদ্ধে মানহানির মামলা করেন হিমন্তের স্ত্রী। তেলেঙ্গানা হাইকোর্টে জামিনের আবেদন জানান পবন। তাঁর আবেদনের ভিত্তিতে এক সপ্তাহের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন বিচারপতি। পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অসম সরকার। সুপ্রিম কোর্ট পবনের জামিন আবেদন খারিজ করে দেয়। এমনকি তেলেঙ্গানা হাইকোর্টের আবেদনে স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি, এই মামলার নিষ্পত্তি গুয়াহাটি হাইকোর্টেই করতে হবে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। তাতেই গুয়াহাটি আদালতে আগাম জামিনের আবেদন জানান পবন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ