অভিষেক পাল, কল্যাণী: দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠছে কল্যাণীর পাশের শহর গয়েশপুরও। একদিকে ইতালির রোম শহরের আদলে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ, অন্যদিকে দেখা যাচ্ছে ৪০ ফুটের বিশাল দুর্গা প্রতিমা।
অভিষেক পাল, কল্যাণী: দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠছে কল্যাণীর পাশের শহর গয়েশপুরও। একদিকে ইতালির রোম শহরের আদলে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ, অন্যদিকে দেখা যাচ্ছে ৪০ ফুটের বিশাল দুর্গা প্রতিমা।
গয়েশপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোকুলপুর নিমতলা মাতৃমন্দির ক্লাবের উদ্যোগে এটা ৭৫ তম বর্ষের দুর্গাপুজো। এই বছর তাঁদের মণ্ডপ তৈরি হচ্ছে ইতালির ‘রোম সিটি’-র আদলে। মণ্ডপের পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। ১১ অক্টোবর, অর্থাৎ মহাষষ্ঠীর দিন কলকাতায় নিযুক্ত ইতালির কনসাল জেনারেল জুলিয়ানো ফ্রানিয়িতো পুজোর উদ্বোধন করবেন। পুজো কমিটির অন্যতম সম্পাদক সুব্রত সেন বলেন, এই মণ্ডপ দর্শকদের মন জয় করবে বলে আমরা আশাবাদী। এই পুজোর বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।
অন্যদিকে গয়েশপুর মানিকতলা অগ্রগামী ক্লাবের এটা ৫৮ তম বর্ষ। তাঁদের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে প্রায় ৪০ ফুট উচ্চতার বিশাল দুর্গা প্রতিমা। প্রতিমার পাশাপাশি মণ্ডপেও থাকছে আধুনিকতার ছোঁয়া। তাঁদের পুজোর বাজেট এ’বছর প্রায় সাড়ে আট লক্ষ টাকা। কমিটির সভাপতি সুজিত দাস বলেন, অন্যান্য বছরের মতো এবছরও আমাদের মণ্ডপে মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী।