নয়াদিল্লি: ধূমপান করেন না। অথচ অন্যের সিগারেট বা তামাকের ধোঁয়ার জেরে গুরুতর ঝুঁকিতে পড়ছেন মানুষ। একটি গবেষণায় দেখা গিয়েছে, ২০২৩ সালে প্যাসিভ স্মোকিংয়ের কারণে ভারতে প্রায় ৩ লক্ষ ২৫ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। ১৯৯০ সালে এই সংখ্যা ছিল ২ লক্ষ ১৭ হাজার ৭০০। অর্থাৎ তিন দশকে মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। ২০২৩ সালে প্রায় ৪৪ কোটি ৪০ লক্ষ ভারতীয় তামাকের ধোঁয়ার সংস্পর্শে এসেছেন।



