Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পঙ্কজের ক্যামিও

পঙ্কজের ক্যামিও
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ছোটদের জন্য ছবি তৈরি করতে চলেছেন ‘ও মাই গড ২’ খ্যাত পরিচালক অমিত রাই। ছবির নাম ‘ও মাই ডগ’। কুকুর ও শিশুদের সম্পর্ক ঘিরে এই মজার ছবিটি তৈরি করবেন পরিচালক। ইতিমধ্যে ছবির কাজ শুরু করেছেন তিনি। বেশ কয়েকজন খুদে থাকবে ছবির মুখ্য চরিত্রে। শোনা যাচ্ছে, এই ছবিতেই ক্যামিও চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। এই ছবির চরিত্র পছন্দ হয়েছে অভিনেতার। তিনি চুক্তিবদ্ধও নাকি হয়েছেন। এর আগে ‘ও মাই গড ২’ ছবিতে অমিতের পরিচালনায় কাজ করেছিলেন পঙ্কজ। যদিও ছবিতে অন্যান্য চরিত্রে আরও কারা থাকবে, তা এখনও খোলসা করতে নারাজ নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শ্যুটিং শুরু হতে পারে। উল্লেখ্য, এর আগে এমনই এক গল্পের উপর ভিত্তি করে ‘চিল্লার পার্টি’ নামক একটি ছবি তৈরি হয়েছিল বলিউডে। সেই ছবি পছন্দ করেছিলেন দর্শক। নতুন ছবিতে প্রতিক্রিয়া কেমন থাকে, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ