Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রকল্পের কাজে পিছিয়ে থাকা ১০০ ব্লকের ক্লাস নিলেন পঞ্চায়েতমন্ত্রী

ভিবি জি রামজি, পঞ্চদশ অর্থ কমিশন, স্যানিটেশন ইত্যাদি বিভিন্ন প্রকল্পের কাজে পিছিয়ে থাকা ১০০টি ব্লককে নিয়ে বৈঠক করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

প্রকল্পের কাজে পিছিয়ে থাকা ১০০ ব্লকের ক্লাস নিলেন পঞ্চায়েতমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভিবি জি রামজি, পঞ্চদশ অর্থ কমিশন, স্যানিটেশন ইত্যাদি বিভিন্ন প্রকল্পের কাজে পিছিয়ে থাকা ১০০টি ব্লককে নিয়ে বৈঠক করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। বৈঠকে পঞ্চায়েতের আধিকারিকদের উপস্থিতিতে বিডিও’দের নানা ধরনের নির্দেশ দেওয়া হল। দ্রুত কাজের দেওয়া হয় সতর্কবাণী। মূল আলোচ্য বিষয় ছিল, ভিবি জি রাম জি। 

Advertisement

বৈঠকে বিভিন্ন স1মস্যার কথা তুলে ধরেন বিডিও’রা। সেগুলি মিটিয়ে নিয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রী বিডিওদের ক্লাস নেন। শুক্রবার সল্টলেকে এই বৈঠক হয়। সূত্রের খবর, সবথেকে পিছিয়ে পড়া ব্লক রয়েছে উত্তর ২৪ পরগনায় (১৩টি)। তারপর রয়েছে পুরুলিয়ায় (১২টি)। মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার যথাক্রমে ১০, ৮ এবং ৭টি করে ব্লককে ডাকা হয়েছিল।  জানা গিয়েছে, তিনটি প্রকল্প থাকলেও মূল আলোচ্য বিষয় ছিল ভিবি রামজি। এই প্রকল্প বাস্তবায়ন করতে কোথায় সমস্যা হচ্ছে, কোন প্রতিবন্ধকতা উঠে আসছে ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেন দপ্তরের কর্তারা। এই ব্লকগুলি তাদের সমস্যা তুলে ধরে। কেউ লোকবলের অভাবে স্কিম তোলা যাচ্ছে না বলে জানায়, কেউ ইমারতি দ্রব্যের দামের বিষয়টি উত্থাপন করে। বেশি টাকার জন্য অনেকে অন্যত্র কাজে যাচ্ছেন বলে সরকারি প্রকল্পের জন্য কর্মী পেতে সমস্যা হচ্ছে বলেও কেউ কেউ জানিয়েছেন। দপ্তরের বার্তা, ভিবি জি রাম জি প্রকল্পের জন্য বিপুল পরিমাণ অর্থ এসেছে রাজ্যে। চলতি অর্থ বছরে সেই টাকা খরচ না করে গেলে সমস্যা হবে। এই ১০০টি ব্লক পিছিয়ে বলে সার্বিকভাবে তার প্রভাব পড়েছে। তাই যত দ্রুত সম্ভব সমস্যা দূর করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তারা। মন্ত্রী বৈঠকে বিডিও’দের প্রশাসনিক সমস্যা, কাজের গতিবৃদ্ধি এবং বাধা দূরীকরণের সুনির্দিষ্ট উপায় নিয়ে বিশদভাবে আলোকপাত করেন। গ্রামীণ এলাকায় পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে প্রতিটি সরকারি পরিষেবা যাতে কোনো বিলম্ব বা বাধা ছাড়াই সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছয়, তা সুনিশ্চিত করতে বলা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ