Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত পঞ্চায়েত প্রধান

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুকুর সংস্কারের নামে কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২ কোটি টাকা নয়ছয়। এছাড়াও নয়ানজুলি বুজিয়ে...

কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগে ধৃত পঞ্চায়েত প্রধান
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুকুর সংস্কারের নামে কেন্দ্রীয় প্রকল্পের প্রায় ২ কোটি টাকা নয়ছয়। এছাড়াও নয়ানজুলি বুজিয়ে অবৈধ নির্মাণসহ একাধিক অভিযোগে মাকড়দহ-১ পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চট্টোপাধ্যায় ওরফে সোনুকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ। মঙ্গলবার সকালে তাঁকে থানায় নিয়ে এসে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের আগে মাকড়দহ বাজারে মাকড়চণ্ডী মন্দিরের অধীন একটি বড়ো জলাশয় সংস্কারের কাজ হয়। নিকাশির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এই জলাশয় পরিষ্কারের জন্য মন্দির সেবায়েত কমিটি বিডিওর দ্বারস্থ হয়েছিল। অভিযোগ, কমিটির অনুমতি ছাড়া নিয়ম বহির্ভূতভাবে পঞ্চায়েতের তরফে কাজ শুরু করা হয়। পরে কাজটি অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়। পাশাপাশি সেই জলাশয়ের চারপাশে কংক্রিটের অবৈধ নির্মাণেরও অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমনকি নয়ানজুলি বোজানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ