Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

দিলজিতের ছবি ছাড়লেন পাক নায়িকা

দিলজিতের ছবি ছাড়লেন পাক নায়িকা
  • ৩০ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

 অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের ছবি ছাড়লেন পাক নায়িকা হানিয়া আমির। মনে করা হচ্ছে, পহেলগাঁও কাণ্ডের পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত ২২ এপ্রিল, পহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তারপর থেকেই আক্রমণের মুখে পড়েন পাকিস্তানি শিল্পীরা। ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ‘আবির গুলাল’ ছবির মুক্তিও আটকে গিয়েছে ভারতে। এই আবহে শোনা যাচ্ছে, দিলজিৎ অভিনীত ‘সর্দারজি ৩’ ছবিটি ছাড়লেন অভিনেত্রী হানিয়া। ২০২৩ সালের অক্টোবরে লন্ডনে কনসার্ট করতে গিয়েছিলেন দিলজিৎ। সেখানে উপস্থিত ছিলেন পাক নায়িকা। মঞ্চে উঠে তিনি চমকে দেন দর্শককে। তারপর থেকেই বলি পাড়ায় জল্পনা ছড়ায় দিলজিতের ছবিতে কাজ করতে চলেছেন তিনি। তবে ‘সর্দারজি ৩’তে হানিয়া আদৌ অভিনয় করছেন কি না, সেই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তা সত্ত্বেও পহেলগাঁও কাণ্ডের পর সমালোচনার মুখে পড়েন দিলজিৎ। ঘটনার নিন্দা করেছিলেন হানিয়া নিজেও। এখন শোনা যাচ্ছে, তিনি নাকি ছবিটিও ছেড়ে দিয়েছেন। তাঁর পরিবর্তে নায়িকা হিসেবে কে থাকছেন, তা অবশ্য স্পষ্ট নয়।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ