Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা, প্রতিরক্ষা চুক্তি নিয়ে জানাল পাকিস্তান

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত বুধবারের প্রতিরক্ষা চুক্তি ঘিরে এমনিতেই চর্চা তুঙ্গে। তাত্ত্বিকভাবে এ যেন ন্যাটোর প্রতিরূপ! অর্থাৎ এক সহযোগী আক্রান্ত হলে ধরে নেওয়া হবে তা অন্য সহযোগীর উপরও হামলা।

সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা, প্রতিরক্ষা চুক্তি নিয়ে জানাল পাকিস্তান
  • ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:০৯
Prefer us on Google

ইসলামাবাদ ও নয়াদিল্লি: পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত বুধবারের প্রতিরক্ষা চুক্তি ঘিরে এমনিতেই চর্চা তুঙ্গে। তাত্ত্বিকভাবে এ যেন ন্যাটোর প্রতিরূপ! অর্থাৎ এক সহযোগী আক্রান্ত হলে ধরে নেওয়া হবে তা অন্য সহযোগীর উপরও হামলা। আর এই নয়া সামরিক চুক্তির গুরুত্ব কতটা, তা বোঝাতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। বৃহস্পতিবার রাতে তিনি জানান, নয়া চুক্তি মোতাবেক পাকিস্তানের পরমাণবিক সামর্থ সৌদি আরবও ব্যবহারেরও সুযোগ পাবে। পাক প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে ইজরায়েলের প্রতি বার্তা বলেই মনে করা হচ্ছে। আর সামগ্রিক ভূ-রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতির কথা বিবেচনা করেই শুক্রবার মাপা প্রতিক্রিয়া এসেছে ভারতের করফে। পাক-সৌদি আরব সামরিক চুক্তি প্রসঙ্গে এদিন সংক্ষিপ্ত জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ভারত ও সৌদি আরবের মধ্যে কৌশলগত সম্পর্কের পরিধি খুবই বিস্তৃত। বিগত বেশ কয়েক বছরে তা আরও গভীর হয়েছে। আমাদের প্রত্যাশা, এই কৌশলগত সহযোগিতার অধীনে পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতার ক্ষেত্রগুলিকে মাথায় রাখা হবে। আমাদের জাতীয় নিরাপত্তা এবং একইসঙ্গে আঞ্চলিক ও বিশ্বব্যাপী স্থিতিশীলতার কথা মাথায় রেখে সামগ্রিক গতিপ্রকৃতি (পাক-সৌদি চুক্তি সংক্রান্ত) খতিয়ে দেখবে ভারত।

Advertisement

পশ্চিম এশিয়ায় একমাত্র ইজরায়েলের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে বলে মনে করা হয়। হামাসের বিরুদ্ধে যুদ্ধে নেমে ইজরায়েল যেভাবে গত সপ্তাহে কাতারেও হামলা চালিয়েছে, তাতে আরব দেশগুলিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইজরায়েলের বেপরোয়া মনোভাবে ওই অঞ্চলের দেশগুলি উদ্বিগ্ন। সেই আবহেই পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নয়া চুক্তি ও সেই চুক্তি নিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য ঘিরে আলোচনা তুঙ্গে। একটি টিভি সাক্ষাৎকারে খোয়াজা আসিফ বলেন, পাকিস্তানের পারমাণবিক সামর্থ বহু আগেই প্রতিষ্ঠিত। আমাদের কাছে যা আছে (পরমাণু কর্মসূচি প্রসঙ্গে) নয়া চুক্তিতে তা সৌদি আরবের জন্য ব্যবহারেরও সুযোগ থাকছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ