Bartaman Logo
১০ জুন, ২০২৬

অপারেশন সিন্দুরে ক্ষতিগ্রস্ত ভোলারি বিমানঘাঁটি মেরামত করছে পাকিস্তান

অপারেশন সিন্দুর। পহেলগাঁও হামলার বদলা নিতে রাতারাতি পাকিস্তানের ঘরে ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। ধ্বংস করা হয় একাধিক এয়ারবেসও।

অপারেশন সিন্দুরে ক্ষতিগ্রস্ত ভোলারি বিমানঘাঁটি মেরামত করছে পাকিস্তান
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অপারেশন সিন্দুর। পহেলগাঁও হামলার বদলা নিতে রাতারাতি পাকিস্তানের ঘরে ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। ধ্বংস করা হয় একাধিক এয়ারবেসও। সেই ক্ষতির কথা স্বীকার করতে চায়নি পাকিস্তান। কিন্তু বাস্তব হল ধীরে ধীরে সেই ক্ষত সারিয়ে তুলছে পাকিস্তান। মুরিদকের পর এবার ভোলারি বিমানঘাঁটির পুনর্নির্মাণও শুরু করেছে তারা। গত ২৮ জানুয়ারি উপগ্রহ চিত্রে ধরাও পড়েছে সেই দৃশ্য। গতবছর ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা আগে এই বিমানঘাঁটিতেই হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা।

Advertisement

সূত্রে খবর, ভোলারি বিমানঘাঁটি ও হ্যাঙারে হামলা চালানোর সময় পাকিস্তানের একটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফ্ট সাব ২০০০ ‘এরিআই’-ও ধ্বংস হয়ে গিয়েছে। এবার সেই সংক্রান্ত উপগ্রহ চিত্র সামনে এসেছে। দেখা যাচ্ছে, হ্যাঙারের ক্ষতিগ্রস্ত সবুজ ছাদের একটি বড়ো অংশ খুলে ফেলা হয়েছে। ২০২৫ সালের ২৭ এপ্রিলের যে ছবি ধরা পড়েছে, সেখানে বিমানঘাঁটিটি অক্ষত ছিল। তারপরের ছবিটি ১১ মে তারিখের। সেখানে ধ্বংসের ছাপ স্পষ্ট। পরে জুন মাসে ও চলতি বছরের ২৮ জানুয়ারি তারিখের ছবিতে ওই ভাঙাচোরা ছাদের অনেকটা পরিবর্তন হয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, ভাঙা অংশ সরিয়ে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। এর আগে মুরিদকে, নুর খান বিমানঘাঁটির মেরামতের দৃশ্যও সামনে এসেছিল। আর একের পর এক এই চিত্রগুলিই পাকিস্তানের ভুয়ো জয়ের দাবি ও মিথ্যাচারকে আরও স্পষ্ট করে দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ