Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধের প্ররোচনা? উত্তেজনা বাড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাক যোগ সামনে আসার পরে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত। ইতিমধ্যে মহড়া শুরু করেছে ভারতীয় সেনা। আর তাতেই কাঁপছে পাকিস্তান। সেই উদ্বেগ ধরাও পড়েছে সেদেশের একাধিক প্রথমসারির নেতা-মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে।

যুদ্ধের প্ররোচনা? উত্তেজনা বাড়িয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
  • ৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ইসলামাবাদ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাক যোগ সামনে আসার পরে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে ভারত। ইতিমধ্যে মহড়া শুরু করেছে ভারতীয় সেনা। আর তাতেই কাঁপছে পাকিস্তান। সেই উদ্বেগ ধরাও পড়েছে সেদেশের একাধিক প্রথমসারির নেতা-মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে। আর এই আতঙ্ক ঢাকতে ‘ফোঁস’ করে ভয় দেখানোর নির্লজ্জ চেষ্টা পাকিস্তানের। শনিবার ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল তারা। পাক সেনার দাবি, আবদালি ওয়েপন সিস্টেমের অন্তর্গত এই ক্ষেপণাস্ত্রটির ৪৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম। এই পরীক্ষা ‘সফল’ হয়েছে বলেও দাবি তাদের।

Advertisement

পহেলগাঁও হামলার পরে দু’দেশের সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে। তার মধ্যে নিয়ন্ত্রণরেখায় লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। গত ৯ দিন এই ঘটনা ঘটছে। তার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পড়শি দেশের যুদ্ধবাজ মনোভাবের তীব্র নিন্দা করল নয়াদিল্লি। এই মাধ্যমে যুদ্ধের জন্য ইসলামাবাদ প্ররোচিত করছে বলে মন্তব্য নয়াদিল্লির।

Advertisement
সম্পর্কিত সংবাদ