Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬

জম্মু-কাশ্মীরে পাক সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা.

পাকিস্তানের সেনাবাহিনীর প্ররোচনায় ফের উত্তপ্ত হয়ে উঠল নিয়ন্ত্রণরেখা। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশের চেষ্টা পড়শি দেশের সেনার। বিনা প্ররোচনায় গুলিও চালিয়েছে তারা।

জম্মু-কাশ্মীরে পাক সেনার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা.
  • ২ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

শ্রীনগর, ২ এপ্রিল: পাকিস্তানের সেনাবাহিনীর প্ররোচনায় ফের উত্তপ্ত হয়ে উঠল নিয়ন্ত্রণরেখা। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় অনুপ্রবেশের চেষ্টা পড়শি দেশের সেনার। বিনা প্ররোচনায় গুলিও চালিয়েছে তারা। জাবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনা। ফলে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানী বাহিনী। সেনাবাহিনী সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

সূত্র জানিয়েছে, ‘১ এপ্রিল নিয়ন্ত্রণ রেখা অতিক্রম অনুপ্রবেশের চেষ্টা করে পাক সেনা। যার জেরে কৃষ্ণা ঘাটি সেক্টরে মাইন বিস্ফোরণ ঘটে। এর পরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালাতে শুরু করে পাক সেনা।’ সূত্র আরও জানিয়েছেন, ‘আমাদের দেশের সেনাবাহিনী পরিস্থিতি দক্ষ হাতে সামাল দিয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। গোটা ঘটনার উপরে নজর রাখা হচ্ছে। যদিও হতাহতের কোনও খবর নেই।

২০২১ সালে ভারত ও পাক সেনার আধিকারিক স্তরের বৈঠকে নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখার উপরে জোর দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পড়শি দেশের সেনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ