Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট বালাই, দলিত মহিলার পা ধুয়ে দিলেন পদ্ম প্রার্থী

ভোট পেতে টিটাগড়ের ডোম পট্টি, হেলা পট্টির মহিলাদের পা ধুয়ে দিলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী

ভোট বালাই, দলিত মহিলার পা ধুয়ে দিলেন পদ্ম প্রার্থী
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভোট পেতে টিটাগড়ের ডোম পট্টি, হেলা পট্টির মহিলাদের পা ধুয়ে দিলেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী। পা ধোয়ানোকে কেন্দ্র করে কটাক্ষ শুরু করছে রাজনৈতিক মহল। জবাবে কৌস্তভ বলেন, ডোম পট্টি, হেলা পট্টির মহিলারা সমাজের কত কাজ করেন। তাঁদের শ্রদ্ধা জানাতেই আমি পা ধুয়ে দিয়েছি। এর মধ্যে অন্যায় নেই। এই প্রসঙ্গে কৌস্তভ বলেন, ভিডিয়োতে দেখেছি, তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তীর পা ধুয়ে দিচ্ছেন বয়স্ক মহিলা। জবাবে রাজ বলেন, আমি ১৪ নম্বর ওয়ার্ডে গিয়েছিলাম, এক মহিলা হঠাৎ অতিথি আপ্যায়নের মত আমার পা ধুয়ে দেন। আমি তাকে প্রণাম করি। পুরো ভিডিয়োটা দেখানো হচ্ছে না। আজ কৌস্তভ বাগচী যেটা করলেন, সেটা সারা বছর করলে ভালো। আমরা ভোট পাওয়ার জন্য কারো পা ধুয়ে দিই না। সারা বছর মহিলাদের সম্মান করি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ