গাজিয়াবাদে একটি বাড়িতে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু হল এক মহিলা ও তাঁর দুই নাবালক সন্তান সহ চারজনের। শর্ট সার্কিটের জেরে রবিবার ভোরের এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। মুখ্য দমকল আধিকারিক রাহুল জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল আধিকারিকরা। আগুন নেভানোর পর বাড়ির ভিতরে চারজনের দেহ উদ্ধার হয়। তাঁদের মধ্যে রয়েছেন গুলবহর (৩২) ও তাঁর দুই নাবালক সন্তান। এছাড়াও মৃত্যু হয়েছে তাঁদের এক প্রতিবেশীর ছেলের। রবিবার রাতে সে ওই বাড়িতেই ছিল।



