Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়া ব্লকে সিভিকের হাতে কামড়, ধৃত ২

পাড়া ব্লকে সিভিকের হাতে কামড়, ধৃত ২
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া ব্লকে মেলায় মহিলাদের কটূক্তি, সিভিক ভলান্টিয়ারের হাতে কামড় ও তাঁকে মারধরের অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। বুধবার ওই ব্লকের রাউতোড়া গ্রামে এঘটনায় দু’জন গ্রেপ্তার হয়েছে। ধৃত লোকনাথ বাউরি ও বিশ্বজিৎ বাউরি ওই গ্রামেরই বাসিন্দা।
Advertisement
বুধবার রাউতোড়ার নিমতলায় মকর সংক্রান্তি উপলক্ষ্যে একটি মেলা বসে। সেখানে কিছু পুলিস ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন ছিল। অভিযোগ, মেলা শেষের মুহূর্তে কয়েকজন যুবক মহিলাদের কটূক্তি ও গালিগালাজ করতে শুরু করে। পুলিস তাদের সতর্ক করলেও তারা থামেনি। তখন এক সিভিক ভলান্টিয়ার তাদের মেলা থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। অভিযোগ, ওই সিভিককে একা পেয়ে দুই যুবক তাঁর হাতে কামড় দেয়। সেইসঙ্গে তাঁকে মারধর করে। অন্য পুলিসকর্মীরা এগিয়ে এলে কয়েকজন পালিয়ে যায়। লোকনাথ ও বিশ্বজিৎ ধরা পড়ে।
অভিযোগকারী সিভিক ভলান্টিয়ার সুমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, মেলা শেষের মুহূর্তে পাঁচ-ছ’জন খুব গালিগালাজ করছিল। মেলায় উপস্থিত লোকদের উত্ত্যক্ত করছিল। আমি তাদের চলে যেতে বললে ওরা আমার উপর চড়াও হয়। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ