Bartaman Logo
২৭ মে, ২০২৬

অ্যাম্বুলেন্সের পথ আটকানোর শাস্তি লাইসেন্স বাতিলের সঙ্গে জরিমানা

অ্যাম্বুলেন্সের পথ আটকানোর শাস্তি লাইসেন্স বাতিলের সঙ্গে জরিমানা
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
তিরুবনন্তপুরম: অ্যাম্বুলেন্সের পথ আটাকানোর অভিযোগ। অভিযুক্ত গাড়িচালককে আড়াই লক্ষ টাকা জরিমানা করল কেরল পুলিস। একইসঙ্গে তাঁর লাইসেন্সও বাতিল করা হয়েছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দু’লেনের সরু রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়িটি। পিছনে সাইরেন বাজিয়ে আসছে অ্যাম্বুলেন্স। কিন্তু সামনে থাকা গাড়ির চালকের কোনও হুঁশ নেই। দিব্যি সামনে থাকা একের পর এক গাড়ি ওভারটেক করে এগিয়ে চলেছেন। অথচ অ্যাম্বুলেন্সকে পথ ছেড়ে দিচ্ছেন না। অভিযুক্তের এই কীর্তির ভিডিও দেখামাত্র ক্ষোভে ফেটে পড়ে নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারিকে ট্যাগও করেন এক ইউজার। তিনি বলেন, ‘এই ধরনের অমানবিক ও স্বার্থপর কাজকর্মের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত। অভিযুক্তকে জেলে রাখা দরকার।’
Advertisement
সম্পর্কিত সংবাদ