Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাডমিট কার্ড না পাওয়া ছাত্রের বাড়িতে বিডিও

সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পায়নি হলদিবাড়ি হাইস্কুলের পরীক্ষার্থী মেধাবী ছাত্র শুভ রায়। বরাবরই সে স্কুলের পরীক্ষায় র‌্যাঙ্ক করে। মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কি না তা নিয়ে সে চিন্তায় পড়েছে।

অ্যাডমিট কার্ড না পাওয়া ছাত্রের বাড়িতে বিডিও
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার পর্যন্ত অ্যাডমিট কার্ড হাতে পায়নি হলদিবাড়ি হাইস্কুলের পরীক্ষার্থী মেধাবী ছাত্র শুভ রায়। বরাবরই সে স্কুলের পরীক্ষায় র‌্যাঙ্ক করে। মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কি না তা নিয়ে সে চিন্তায় পড়েছে। এদিন তার বাড়িতে আসেন হলদিবাড়ির বিডিও রেঞ্জি লামু শেরপা। তিনি ছাত্রকে আশ্বাস দেন অ্যাডমিট কার্ড যাতে সে পায় তারজন্য প্রশাসনের পক্ষ থেকে সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিডিও’র সঙ্গে ছাত্রের বাড়িতে এসেছিলেন যুগ্ম বিডিও অলকরঞ্জন বসাক। প্রশাসন সূত্রে খবর, সবকিছু ঠিক থাকলে কাল রবিবার অ্যাডমিট কার্ড হাতে পেতে পারে ওই ছাত্র। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ