নয়াদিল্লি: অসমে শিল্প টানতে পরিকাঠামো ও লগ্নি সম্মেলন ২০২৫-অ্যাডভান্টেজ অসম ২.০ অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে দিল্লিতে শিল্পমহলের সঙ্গে রাউন্ড টেবিল আলাপচারিতা হবে। মঙ্গলবার, ৭ জানুয়ারি রাজধানী দিল্লির তাজমহল হোটেলে দ্বিপাক্ষিক চেম্বার্স ও ট্রেড অ্যাসোসিয়েশনগুলির সঙ্গে এই রাউন্ড টেবিল বৈঠক হবে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অ্যাডভান্টেজ অসম ২.০ শিল্ল সম্মেলনের আগে লগ্নির সম্ভাবনা এবং দেশ ও বিদেশের বিনিয়োগকারীদের বার্তা পৌঁছে দিতেই এই বৈঠক।



