Bartaman Logo
৯ জুন, ২০২৬

উত্তরপ্রদেশে বিজেপি নেত্রীর ছেলের শতাধিক অশালীন ভিডিও ভাইরাল!

উত্তরপ্রদেশের মইনপুরী জেলায় অশালীন ভিডিও কেলেঙ্কারিতে নাম জড়াল এক বিজেপি নেত্রীর ছেলের। মহিলা মোর্চার জেলা সভানেত্রীর ছেলের ১৩০টির বেশি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

উত্তরপ্রদেশে বিজেপি নেত্রীর ছেলের শতাধিক অশালীন ভিডিও ভাইরাল!
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মইনপুরী (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের মইনপুরী জেলায় অশালীন ভিডিও কেলেঙ্কারিতে নাম জড়াল এক বিজেপি নেত্রীর ছেলের। মহিলা মোর্চার জেলা সভানেত্রীর ছেলের ১৩০টির বেশি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি সামনে আসতেই শাসকদল বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। যদিও এই ইস্যুতে মুখে কুলুপ গেরুয়া শিবিরের। রিপোর্ট অনুযায়ী, ওই বিজেপি নেত্রীর ছেলের আচার আচরণের কারণে স্ত্রীর সঙ্গে তাঁর গত চার বছর ধরে দাম্পত্য কলহ চলছে। সম্প্রতি স্বামীর বিরুদ্ধে সিগারেটের ছেঁকা দেওয়ার অভিযোগ তুলে পুলিসের দ্বারস্থও হয়েছিলেন ওই মহিলা। কিন্তু বিজেপি নেত্রীর রাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। তারই মধ্যেই এবার ১৩০টির বেশি অশালীন ভিডিও ভাইরাল হয়ে পড়ায় নয়া বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিজেপি নেত্রীর ছেলে তাঁর এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে সেগুলি মানসিক নির্যাতনের জন্য স্ত্রীকে দেখাতেন। এইসব অশালীন ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে ভাইরাল হয়ে পড়েছে। বিতর্ক তৈরি হওয়ায় বিজেপি নেতৃত্ব এই ইস্যুতে দূরত্ব তৈরি করতে মুখে কুলুপ এঁটেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ