Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঠ দখলের চেষ্টা যাদবপুরে স্থানীয়দের বাধায় পিছু হটল বহিরাগতরা

যাদবপুর হাইস্কুলের উলটো দিকের মাঠ দখলকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে খবর, ওই মাঠে স্কুলের পড়ুয়ারা, পাড়ার ছেলেরা খেলাধুলা করে।

মাঠ দখলের চেষ্টা যাদবপুরে স্থানীয়দের বাধায় পিছু হটল বহিরাগতরা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর হাইস্কুলের উলটো দিকের মাঠ দখলকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে খবর, ওই মাঠে স্কুলের পড়ুয়ারা, পাড়ার ছেলেরা খেলাধুলা করে। মাঠে একটি দুর্গাপুজোও হয়। সেই মাঠ দখল ঘিরেই রবিবার বহিরাগত যুবকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন স্থানীয়রা।

Advertisement

জানা গিয়েছে, এর আগেও বহুবার ওই মাঠ দখলকে গোলমাল হয়েছে। গত শনিবার রাতে ওই মাঠে ফের বালি, সিমেন্ট ফেলা হয়। এমনকি মাঠে পাঁচিল তোলা হচ্ছিল বলেও অভিযোগ করেন স্থানীয়রা। যদিও জমিটির মালিকানা আসলে কার, সেটা স্পষ্ট নয়। বাসিন্দাদের অভিযোগ, প্রোমোটার বহিরাগতদের নিয়ে এসে এলাকায় ঝামেলা করছিল। পাড়ার লোকজনকে মারধরও করা হয়। এর পরেই ক্ষিপ্ত এলাকাবাসী ওই পাঁচিল ভেঙ্গে দেয়। তা নিয়েও একপ্রস্থ ঝামেলা চলে। খবর যায় যাদবপুরের বিধায়ক তথা ওই ৯৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার দেবব্রত মজুমদারের কাছে। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

দেবব্রতবাবু বলেন, ‘মাঠ ওই অঞ্চলের ফুসফুস। ওটাকে এর আগেও একাধিকবার দখল করার চেষ্টা হয়েছে। আমরা আটকেছি। ওই মাঠের আগেও প্রোমোটার থাবা বসানোর চেষ্টা করেছে। সফল হয়নি। ভবিষ্যতেও হবে না। জমিটি কার সেটি বলতে পারব না। ৯০ বছর ধরে ওই মাঠ পড়ে রয়েছে। পাড়ার লোকেরা ব্যবহার করেন। পাড়ার লোকেরা আটকেছে। আমাকে ডেকেছিল, আমি গিয়েছি। আমি আগে ওই অঞ্চলের কাউন্সিলার ছিলাম। এখন আবার প্রোমোটাররা সক্রিয় হয়ে উঠেছে। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল। কেউ নিশ্চয়ই কাগজপত্র এদিক ওদিক করে মাঠ বেচার চেষ্টা করেছে।’

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে কোনোপক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের হলে আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ