Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

অতিরিক্ত ফি ফেরত নয়, অভিভাবকরা চান পরিষেবা

অতিরিক্ত ফি ফেরত নয়, অভিভাবকরা চান পরিষেবা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার প্রতিবাদে গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউটে(আইসিআই) বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই। এক শিক্ষককে কান ধরে ক্ষমা চাইতে বাধ্য করেছিল। এর পরিপ্রেক্ষিতে জেলা বিদ্যালয় পরিদর্শক সরকার নির্ধারিত ২৪০টাকার অতিরিক্ত ফি ফেরত দেওয়ার নির্দেশ দেন। সেইমতো অতিরিক্ত ভর্তি ফি ফেরত দেওয়ার জন্য তৎপরতাও শুরু হয়েছে। কিন্তু মঙ্গলবার স্কুলের সামনে দাঁড়িয়ে অভিভাবকরা অতিরিক্ত ফি ফেরত নেবেন না বলে জানিয়ে দিলেন। তাঁরা চান পরিষেবা। অভিভাবক অরূপ রতন মুখোপাধ্যায় বলেন, সুইপার, নাইট গার্ড ও কম্পিউটার শিক্ষকের জন্য স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নিয়েছে। সেটা দিতে আমাদের কোনও আপত্তি নেই। আমরা পরিষেবা চাই। প্রয়োজনে আরও ফি দিতেও রাজি আছি। ছেলে মেয়েদের সুরক্ষাটাই আমাদের কাছে আগে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব মণ্ডল বলেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৯১০ টাকা ফেরত দেওয়া হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে ২৪০ টাকার বেশি যে টাকা নেওয়া হয়েছে, সেটাও ফেরত দিচ্ছি। সরকার নির্দেশ দিয়েছে, সেই নির্দেশিকা মানতে হবে। তাই আমরা টাকা দেওয়ার জন্য বসেছি। দু’হাজারের বেশি পড়ুয়া রয়েছে। কিন্তু, অভিভাবকদের কেউ টাকা নিতে আসেননি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ