Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

অতিরিক্ত ফি নিচ্ছে কাঁকিনাড়ার স্কুল, অভিভাবকদের বিক্ষোভ

অতিরিক্ত ফি নিচ্ছে কাঁকিনাড়ার স্কুল, অভিভাবকদের বিক্ষোভ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁকিনাড়া কাটাডাঙার নর্থ জনতা উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের থেকে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগ উঠল। এনিয়ে বৃহস্পতিবার অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য কাজের জন্য শুধুমাত্র যাঁদের সামর্থ্য  আছে, তাঁদের থেকেই অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে। ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ১,৩৪০ জন। ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, উঁচু ক্লাসে ভর্তির জন্য ২৪০ টাকার রসিদ দেওয়া হচ্ছে। ওই টাকার সঙ্গে অতিরিক্ত ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক ওই টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, বাড়তি যে টাকা নেওয়া হচ্ছে তারও রসিদ প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। যাঁরা অভিযোগ করছেন, তাঁরা ওই রসিদটা দেখাচ্ছেন না। তাঁর কথায়, আগে সরকার থেকে প্রতি বছর এক লক্ষ টাকা করে স্কুল কমপোজিট গ্রান্টের টাকা পাওয়া যেত। এবছর ওই টাকার মাত্র ২৫ শতাংশ দিয়েছে সরকার। তা দিয়ে স্কুলের বিদ্যুতের খরচ, চেয়ার-টেবিল, বেঞ্চ সারাই, স্পোর্টস সহ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে খরচ সামাল দেওয়া সম্ভবপর হচ্ছে না।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ