নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, মঙ্গলবার বর্ষবরণের রাতে বারাকপুর পুলিস কমিশনারেট নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিশেষ করে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অনেক বার ও রেস্তরাঁ রয়েছে, যেখানে বর্ষবরণের অনুষ্ঠান হয়। সেইসব অনুষ্ঠানকে ঘিরে যাতে কোনও গোলমাল না হয়, সেজন্য বিশেষ সতর্ক পুলিস। এদিন সন্ধ্যা থেকেই বেশি সংখ্যক পুলিস মোতায়েন করা হবে। থাকবে মোটরবাইকে টহলদারি।
Advertisement
বারাকপুর শিল্পাঞ্চল জুড়ে প্রতিটি পুরসভা এলাকায় বড় মাপের মেলা ও উৎসব হচ্ছে। প্রায় প্রতিটি জায়গাতেই ৩১ ডিসেম্বর নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। পরের দিন বুধবার, পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর মন্দিরের কল্পতরু উৎসব এবং নৈহাটির বড়মা মন্দিরের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণেশ্বরে ৬০০ জন পুলিসকর্মী মোতায়েন করা হচ্ছে।
সোমবার ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেন পুলিস কমিশনার অলক রাজোরিয়া। তিনি বলেন, অতিরিক্ত ১০০০-এর বেশি পুলিসকর্মী মোতায়েন থাকবে। দক্ষিণেশ্বর ও বড়মার মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। যে সমস্ত ক্লাবে বর্ষবরণের অনুষ্ঠান রয়েছে, বিশেষ নজর রাখা হচ্ছে সেখানে। নজর রাখা হচ্ছে বিভিন্ন মেলা ও উৎসবেও।