Bartaman Logo
২৭ মে, ২০২৬

অতুল সুভাষ কাণ্ডের ছায়া এবার দিল্লিতে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলার মাঝেই আত্মঘাতী যুবক

অতুল সুভাষ কাণ্ডের ছায়া এবার দিল্লিতে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের মামলার মাঝেই আত্মঘাতী যুবক
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নয়াদিল্লি, ১ জানুয়ারি: বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী অতুল সুভাষের ঘটনার রেশ এখনও কাটেনি। এই আবহে দিল্লিতে আত্মঘাতী হলেন এক যুবক। গতকাল, মঙ্গলবার দিল্লির কল্যাণ বিহার এলাকায় ঘর থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। মৃতের নাম পুনীত খুরানা (৪০)। পরিবার সূত্রে খবর, ২০১৬ সালে পুনীতের সঙ্গে মণিকা জগদীশ পাওয়া-এর বিয়ে হয়। এরপরই যৌথভাবে তাঁরা একটি বেকারি খোলেন। তবে বিগত কয়েক মাস ধরে পুনীতের সঙ্গে তাঁর স্ত্রীয়ের বিবাদ শুরু হয়। এমনকী তাঁদের বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়াও চলছিল বলে খবর।
Advertisement
পুলিস জানিয়েছে, মৃত্যুর আগে পুনীত তাঁর স্ত্রী মণিকার সঙ্গেই শেষবার কথা বলেছিলেন। তাঁদের কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে (অডিও ক্লিপটির সত্যতা যাচাই করেনি বর্তমান)। সেখানে শোনা গিয়েছে, বেকারিকে কেন্দ্র করে দু’জন বচসায় জড়িয়ে পড়েছিলেন। ফোনে মণিকা তাঁর বকেয়া টাকা পুনীতকে ফিরিয়ে দেওয়ারও দাবি করেন। যদিও পুনীতের মৃত্যুর জন্য তাঁর পরিবার মণিকাকেই দায়ী করেছেন। পুলিস ইতিমধ্যেই পুনীতের ফোনটিকে উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তারা মণিকাকে থানায় ডেকেছেন বলেও জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
প্রসঙ্গত, গত মাসেই বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী অতুল সুভাষ আত্মঘাতী হন। ২৪ পাতার সুইসাইড নোটে তিনি তাঁর স্ত্রী, পরিবারকে কাঠগোড়ায় তোলেন। বৈবাহিক জীবনে একাধিক সমস্যার পাশপাশি বিগত কিছু বছর ধরে তিনি যে মানসিক কষ্টে ভুগছিলেন, সেই বিবরণও তিনি সুইসাইড নোটে উল্লেখ করেন। সুইসাইড নোট ছাড়াও তিনি ঘরে একটি প্যাকার্ড টাঙিয়ে রেখেছিলেন। সেখানে লেখা ছিল, “বিচার এখনও বাকি”।
সম্পর্কিত সংবাদ