Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ প্রতুলকে  দেখতে মুখ্যমন্ত্রী এসএসকেএমে

অসুস্থ প্রতুলকে  দেখতে মুখ্যমন্ত্রী এসএসকেএমে
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রবীণ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিজি হাসপাতালে যান। চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন। বেরিয়ে এসে জানান, সঙ্গীতশিল্পীকে সর্বোচ্চ স্তরের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রায় মিনিট পনেরো তিনি হাসপাতালে ছিলেন। 
Advertisement
চিকিৎসক মহল সূত্রের খবর, নানা ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত প্রতুলবাবু। বর্তমানে সিসিইউতে ভর্তি। ৮৩ বছর বয়স্ক প্রবীণ গায়কের হৃদযন্ত্রে পেসমেকার রয়েছে। আগে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গিয়েছে। হাসপাতালে প্রায় ১ মাস ভর্তি থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এছাড়া নিউমোনিয়া হয়েছে। তাঁর চিকিৎসাপন্থা স্থির করতে বৈঠকে বসেনমেডিক্যাল বোর্ডের সদস্যরা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ