Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে

অসুস্থ বিমান বসু, ভর্তি হাসপাতালে
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থ বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। ভর্তি হাসপাতালে। সূত্রের খবর, জ্বর নিয়েই মালদহে দলীয় কাজে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে অসুস্থ বোধ করেন। গতকাল, সোমবার রাতেই শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বিমানবাবুকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তবে বামনেতার ফুসফুসে সংক্রমণ রয়েছে। সূত্রের খবর, গত তিনদিন ধরে জ্বর হয়েছিল বিমানবাবুর। সেই জ্বর নিয়েই দলীয় কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন। ট্রেনে করে যাওয়ার সময়ে ঠাণ্ডা লাগে তাঁর। যার ফলে মালদহে পৌঁছে অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতা পৌঁছতেই তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘জ্বর না কমায় বিমানদাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, মঙ্গলবার কিছু শারীরিক পরীক্ষা হবে তাঁর। দুপুরে চিকিৎসকরা তাঁকে দেখবেন। তারপর কীভাবে চিকিৎসা এগোবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ