Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

অসুস্থ ভবঘুরেকে হাসপাতালে ভর্তি

অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন বালুরঘাট পুরসভার এমসিআইসি তথা তৃণমূল যুব কংগ্রেসের টাউন সভাপতি মহেশ পারেখ।

অসুস্থ ভবঘুরেকে হাসপাতালে ভর্তি
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন এক ভবঘুরেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করলেন বালুরঘাট পুরসভার এমসিআইসি তথা তৃণমূল যুব কংগ্রেসের টাউন সভাপতি মহেশ পারেখ। এদিন দুপুর থেকে বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠের কাছে মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ অসুস্থ অবস্থায় এলাকায় পড়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান মহেশ। সঙ্গে ছিলেন বালুরঘাট পুরসভার স্যানিটারি বিভাগের কর্মীরা। তাঁরা বৃদ্ধকে একটি অ্যাম্বুলেন্সে তোলেন। এরপর পুলিসের মাধ্যমে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করান ওই যুবনেতা। মহেশ বলেন, বর্তমানে ওই ব্যক্তি সুস্থ রয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ