Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওষুধ ছাড়াই রোগমুক্তির দিশা দেখাতে আয়ুষ মেলায় ‘অগ্নিকর্ম’ প্রচারে জোর

ওষুধ ছাড়াই রোগমুক্তির দিশা দেখাতে আয়ুষ মেলায় ‘অগ্নিকর্ম’ প্রচারে জোর
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ওষুধ ছাড়াই ব্যথাবেদনা সহ একাধিক রোগমুক্তির দিশা দেখাতে পারে আয়ুর্বেদের ‘অগ্নিকর্ম’ পদ্ধতি। জলপাইগুড়িতে জেলা স্বাস্থ্যদপ্তরের উদ্যোগে আয়োজিত আয়ুষ মেলায় পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওই চিকিৎসার প্রচারে বিশেষ জোর দেওয়া হল। শুধু প্রচার নয়, চলল বিনামূল্যে চিকিৎসাও। অগ্নিকর্ম চিকিৎসার টিমের নেতৃত্বে রয়েছেন মালদহের কমিউনিটি হেলথ অফিসার ডাঃ বিশ্বজিৎ ঘোষ। তাঁর সঙ্গে রয়েছেন সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার ডাঃ পূর্ণিমা পরমান্ন ও ডাঃ মহম্মদ আজহারউদ্দিন। 
Advertisement
বিশ্বজিৎবাবু বলেন, যেসমস্ত রোগ ওষুধ, সার্জারি, ক্ষার চিকিৎসায় সারে না, সেগুলি অনায়াসে সারিয়ে দিতে পারে আয়ুর্বেদের অগ্নিকর্ম চিকিৎসা। মূলত ত্বক, পেশি, শিরা, স্নায়ু, সন্ধিতে কোনও যন্ত্রণা যেমন অস্টিওআথ্রাইটিস, স্পন্ডিলাইটিস, প্লান্টার ফ্যাসাইটিস, সায়াটিকা, টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডারের পাশাপাশি পায়ের কড়া, আঁচিল, দূষিত ক্ষত, গ্রন্থিরোগ সহ নানা অসুখে দারুণ কাজ দেয় আয়ুর্বেদের এই চিকিৎসা পদ্ধতি। সোনা, রুপো, তামা, কাঁসা, লোহা দিয়ে তৈরি বিশেষ শলাকাযন্ত্র এবং ক্ষেত্র বিশেষে ঘি, তেল জাতীয় বিভিন্ন স্নেহ পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে বিশেষ পদ্ধতিতে রোগাক্রান্ত স্থান এবং রোগের সম্পর্কযুক্ত জায়গা নির্বাচন করে অগ্নিকর্ম করা হয়।আয়ুষ বিভাগের জলপাইগুড়ি জেলার মেডিক্যাল অফিসার ডাঃ কল্যাণ মুখোপাধ্যায় বলেন, আগুনকে আমরা সবাই ভয় পাই। কিন্তু সেই আগুনকে কাজে লাগিয়ে অনেক রোগ সারানো যায়। তারই প্রমাণ আয়ুর্বেদের অগ্নিকর্ম চিকিৎসা। আয়ুষ মেলায় এই চিকিৎসায় দারুণ সাড়া মিলেছে। আমরা পরবর্তীতে ক্যাম্প করে বিনামূল্যে অগ্নিকর্ম চিকিৎসার ব্যবস্থা করব।  
সম্পর্কিত সংবাদ