Bartaman Logo
২১ জুলাই, ২০২৬

অসমের অভয়ারণ্যে তেল অনুসন্ধানের সম্মতি কেন্দ্রের, উদ্বিগ্ন পরিবেশবিদরা

অসমের অভয়ারণ্যে তেল অনুসন্ধানের সম্মতি কেন্দ্রের, উদ্বিগ্ন পরিবেশবিদরা
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের জোড়হাট জেলার হুলোঙ্গাপার গিবন অভয়ারণ্যে তেল ও গ্যাস অনুসন্ধানের অনুমোদন দিল মোদি সরকার। যার জেরে উদ্বিগ্ন পরিবেশবিদরা। এই অভয়ারণ্যে ‘হুলক গিবন’ প্রজাতির বানর দেখতে পাওয়া যায়। প্রস্তাবিত এই প্রকল্পের জেরে সেখানকার পরিবেশ ও বন্যপ্রাণ  ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Advertisement
হুলোঙ্গাপার গিবন অভয়ারণ্য থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে প্রকল্পটি গড়ে তুলবে একটি বেসরকারি সংস্থা। গত বছরের আগস্ট মাসে এই প্রকল্প অনুমোদনের সুপারিশ করে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছিল অসম সরকার। ‘জাতীয় স্বার্থে’ এই অনুমোদন প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছিল চিঠিতে। সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করে ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ডলাইফ-এর স্থায়ী কমিটি। যদিও তা ঘিরে দেখা দেয় বিতর্ক।
গত ১৫ নভেম্বর প্রস্তাবিত প্রকল্প স্থানটি পরিদর্শন করেছিল সরকারি একটি দল। এই দলে ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক, ভারতের বন্যপ্রাণী সংস্থা এবং অসম বন বিভাগের পদস্থ আধিকারিকরা। সেই দলের এক সদস্য জানিয়েছেন, ইকো-সেনসিটিভ জোন-এ তেল ও গ্যাস অনুসন্ধানে খননের ফলে অভয়ারণ্যের ক্ষতি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল পরিদর্শন কমিটির রিপোর্টে। আপত্তি জানানো হয়েছিল অভয়ারণ্যের জায়গায় বাণিজ্যিক খনন নিয়েও। তার পরেও কেন্দ্রে অনুমোদন নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন দেখা দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ