Bartaman Logo
২৭ মে, ২০২৬

অসমের খনিতে উদ্ধার আরও ৩ শ্রমিকের দেহ, এখনও আটকে ৫

অসমের খনিতে উদ্ধার আরও ৩ শ্রমিকের দেহ, এখনও আটকে ৫
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের ডিমা হাসাও জেলার উমরাংসোর  কয়লা খনিতে শনিবার উদ্ধার হল আরও তিন শ্রমিকের দেহ। তাঁদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। ডিমা হাসাও জেলারই কালামাটি এলাকার বাসিন্দা ওই শ্রমিকের নাম লিগেন মগর (২৭)। বাকি দু’জনের দেহ শনাক্ত করা যায়নি। গত বুধবার নেপালের এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছিল। সবমিলিয়ে এপর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। খনির ভিতরে এখনও আটকে পাঁচ শ্রমিক।
Advertisement
কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ইনসপেক্টর রশন কুমার সিং জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ খনির জলস্তর মাপতে গিয়ে একটি দেহ ভেসে উঠতে দেখা যায়। তারপর ওই দেহ তুলে আনা হয়। পরে আরও দুটি দেহ উদ্ধার হয়। খনির ভিতরে জলস্তর ৬ মিটার কমছে। পাঁচটি পাম্পে খনি থেকে জল বের করার কাজ চলছে। 
এদিকে দুর্ঘটনার পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই খনিটিকে অবৈধ ও বেআইনি আখ্যা দিয়েছিলেন। একজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছিলেন তিনি। যদিও শনিবার হঠাৎ সুর বদলে তিনি জানিয়েছেন, অবৈধ নয়, খনিটি পরিত্যক্ত। ১২ বছর ধরে খনিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তিন বছর আগে পর্যন্ত তা অসম খনিজ উন্নয়ন পর্ষদের অধীনে ছিল।
সম্পর্কিত সংবাদ