Bartaman Logo
২৭ মে, ২০২৬

অসমে লাইনচ্যুত মালগাড়ি, বিঘ্নিত পরিষেবা

অসমে লাইনচ্যুত মালগাড়ি, বিঘ্নিত পরিষেবা
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, আগরতলা: মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় শুক্রবার অসমের লামডিং-বদরপুর পাহাড়ি অংশে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নর্থইস্ট ফ্রন্টিয়ার রেল সূত্রে জানা গিয়েছে, এদিন অন্তত ১০টি ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া সংক্ষিপ্ত করা হয় চারটি ট্রেনের যাত্রাপথ। যার ফলে ভোগান্তির শিকার হন অসংখ্য যাত্রী। এই রুটে কবে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলতে পারছে না কর্তৃপক্ষ।বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ মুপা এলাকার কাছে ২ নম্বর টানেলের ভেতরে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এই পথেই অসমের বরাক উপত্যকার সঙ্গে যুক্ত হয়েছে ত্রিপুরা। ফলে গুরুত্বপূর্ণ এই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ