Bartaman Logo
২৭ মে, ২০২৬

অসমে ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত ২

অসমে ছাত্রীর শ্লীলতাহানি, ধৃত ২
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: অসমের ডিমাউতে নবম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম সুনীল তপনা এবং ভাইটি তপনা। যদিও আরও এক অভিযুক্ত এখনও পলাতক।
Advertisement
গত ২২ নভেম্বর ডিমাউয়ের নবম শ্রেণীর ছাত্রী এবং জাতীয় স্তরের খেলোয়াড় এক নাবালিকার শ্লীলতাহানির ঘটনার ঘটে। অভিযুক্তরা স্থানীয় যুবক। নির্যাতিতাকে গাড়িতে তুলে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত দুই ভাইকে চিনতে পারলেও গাড়ির চালককে চিনতে পারেনি নির্যাতিতা। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বুধবার শিবসাগরে বড় জমায়েত হয়। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। নির্যাতিতার মা জানিয়েছেন, এই ঘটনার পর থেকে তাঁর মেয়ে অবসাদে ভুগছে। অসমের বিভিন্ন ছাত্র সংগঠন অসম স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ ফেডারেশন, শিডিউলড কাস্ট স্টুডেন্টস ইউনিয়ন এবং অল কোচ-রাজবংশী স্টুডেন্টস ইউনিয়নের সদস্যরা শিবসাগরের দৌলমুখী মোড়ে একযোগে দোষীদের শাস্তির দাবি জানায়।
সম্পর্কিত সংবাদ