Bartaman Logo
২৭ মে, ২০২৬

অসমে বাজেয়াপ্ত ৪৫ কোটির ইয়াবা

অসমে বাজেয়াপ্ত ৪৫ কোটির ইয়াবা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: মাদক বিরোধী অভিযানে সাফল্য অসম পুলিসের। শ্রীভূমি জেলার পুলিস হাতিখিরা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। ওই ট্যাবলেটগুলির ওজন ১৬ কেজিরও বেশি। যার বাজার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে । প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকে শ্রীভূমিতে (পূর্বতন করিমগঞ্জ) পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল এই মাদক। এই ঘটনায় সুশান্ত রুদ্র পাল নামে মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিস। আর কেউ এই ঘটনায় জড়িত কি না খতিয়ে দেখছে পুলিস।   ফাইল চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ