Bartaman Logo
২৭ মে, ২০২৬

অসমে ১৫ কোটি মূল্যের মাদক বাজেয়াপ্ত, ধৃত তিন

অসমে ১৫ কোটি মূল্যের মাদক বাজেয়াপ্ত, ধৃত তিন
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য অসম পুলিসের। মাত্র দু’দিনে রাজ্যে বাজেয়াপ্ত করা হল বিপুল পরিমাণ মাদকদ্রব্য। যার বাজারমূল্য অন্তত ১৫ কোটি টাকা। মাদক পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিস। 
Advertisement
বুধবার গোপন খবরের ভিত্তিতে লাহোরিজান নাকায় একটি ট্রাক থেকে ১,১৪০.৫৮ গ্রাম হেরোইন আটক করে কার্বি আংলং পুলিস। যার বাজারমূল্য অন্তত ৮ কোটি টাকা বলে অনুমান। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দু’জন মাদক কারবারিকে। তাদের জেরা করে পুলিস জানতে পেরেছে, পার্শ্ববর্তী রাজ্যে এই বিপুল মাদক সামগ্রী পাচার করা হচ্ছিল। 
এর আগে মঙ্গলবার রাতে কাছাড়ের লাইলাপুরে ৩৭৫ গ্রাম হেরোইন এবং ২০,০০০ ইয়াবা টেবলেট পুলিস বাজেয়াপ্ত করে। যার বাজার মুল্য ৭ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। সাবানের প্যাকেটের মধ্যে এই মাদকদ্রব্য পাচার করা হচ্ছিল। 
সম্পর্কিত সংবাদ