ইম্ফল: হিংসাদীর্ণ মণিপুরে ফের অশান্তি। বৃহস্পতিবার রাতে জিরিবাম জেলার জাইরোন মার গ্রামে এক মহিলাকে নৃশংসভাবে খুন করল জঙ্গিরা। এই গ্রামটি মার জনগোষ্ঠী অধ্যুষিত। প্রথমে গুলি করে, তারপর পুড়িয়ে মারা হয় ওই মহিলাকে। কুকি-জো সংঠনের অভিযোগ, সশস্ত্র জঙ্গিরা এই হামলা চালিয়েছে। যদিও মণিপুর পুলিস এই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। শুধু বলা হয়েছে, জঙ্গিরা প্রথমে গ্রামে ঢুকে ৬টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অতর্কিত হামলা থেকে বাঁচতে গ্রামবাসীরা প্রাণভয়ে পালিয়ে যান। এরপর তাঁরা পাশ্বর্বর্তী জঙ্গলে আশ্রয় নেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



