Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোকনগরে উদ্ধার চুরি যাওয়া লোহার রড, ধৃত ২

অশোকনগরে উদ্ধার চুরি যাওয়া লোহার রড, ধৃত ২
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দিবালোকে ব্যস্ত এলাকা থেকে চুরি হয়ে গিয়েছিল প্রায় দেড় টন ওজনের বাড়ি তৈরির লোহার রড। এনিয়ে থানায় অভিযোগ দায়েরের পর দু’জনকে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিস। ধৃতদের নাম রাজু পাণ্ডে ও শেখ নাসিরউদ্দিন। তাদের জেরা করে সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের লোহার রডের পুরোটাই উদ্ধার করা হয়েছে। অশোকনগরের কল্যাণগড়ের বাসিন্দা বীরেন দাস বাড়ি তৈরি করছিলেন। সেই কাজের জন্য নির্মীয়মাণ বাড়ির সামনেই রাখা ছিল প্রায় দেড় টন লোহার রড। কিন্তু ১৪ ডিসেম্বর সাতসকালে লোহার রডগুলি চুরি হয়ে যায়। বিষয়টি জানার পরেই তিনি অভিযোগ দায়ের করেন অশোকনগর থানায়। তদন্তে নেমে পুলিস এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায়, দু’টি ইঞ্জিন ভ্যানে করে দুই যুবক লোহার রড ভ্যানে তুলে নিয়ে পালাচ্ছে। তদন্তে নেমে দু’জনকেই পুলিস গ্রেপ্তার করে। এনিয়ে হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস বলেন, রাজুর বাড়ি মধ্যমগ্রাম গঙ্গানগরে ও নাসিরউদ্দিনের বাড়ি শাসনের কৃষ্ণমাটিতে। বিক্রি করার জন্যই চুরির সামগ্রী মজুত করা হয়েছিল কৃষ্ণমাটি এলাকায়। তবে তার আগেই দেড় টন ওজনের রড  উদ্ধার  হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ