নিজস্ব প্রতিনিধি, বারাসত: পারিবারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। নাম সুপ্রিয়া মিস্ত্রি (২৩)। তাঁর বাড়ি অশোকনগর থানার দেবীনগরে। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সুপ্রিয়ার সঙ্গে তাঁর স্বামীর বিবাদ হয়। এর জেরে বিষ খান সুপ্রিয়া। তড়িঘড়ি পরিবারের লোকজন তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন ওইদিন রাতেই মৃত্যু হয় ওই গৃহবধূর।



