Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অশোক সাউ খুনে আরও এক ধৃতের পুলিস হেফাজত

অশোক সাউ খুনে আরও এক ধৃতের পুলিস হেফাজত
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়ার এক তৃণমূল নেতা অশোক সাউ খুনের মামলায় অজয় পাসোওয়ান ওরফে ভোদু নামে আরেক অভিযুক্তকে বিহারের গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার তাকে বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হল। মূল অভিযুক্ত সুজল প্রসাদও পুলিসের জালে। বাকি আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। প্রসঙ্গত, উপ নির্বাচনের দিন সকালে সুজল প্রসাদের বাহিনীর হাতেই চায়ের দোকানে খুন হয়েছিলেন অশোক সাউ। এদিকে, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের উপর গুলি চালানোর ঘটনায় ১২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হল এনআইএ-র বিশেষ আদালতে। এবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ