সংবাদদাতা, পতিরাম: মণ্ডল সভাপতি বাছাই করা নিয়ে গোষ্ঠীকোন্দলে জেরবার বিজেপি নেতৃত্ব। এরমধ্যে বালুরঘাটের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর নামে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে চাঞ্চল্য। ওই পোস্টে বলা হয়েছে,বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী ‘নিঁখোজ’। নিজের বিধানসভা এলাকায় দেখা যায় না।
Advertisement
একটি ফেক অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ। বিজেপি সূত্রে খবর, অশোকের পাশাপাশি গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায়ের বিরুদ্ধেও ওই অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। তাতে দিনে বিজেপি, রাতে তৃণমূল বলে সত্যেনকে কটাক্ষ করা হয়েছে। দু’দিন আগে গঙ্গারামপুরের বিধায়ক দলের বিরুদ্ধেই গর্জে উঠেছেন। তারপর এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে শোরগোল।
অশোক বলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখলাম আমি নাকি নিখোঁজ। বিধানসভার অধিবেশন চলছে। আমাকে তো সবাই সেখানে দেখতে পাচ্ছেন। আমাদের বিধায়ক সত্যেন রায়ের বিরুদ্ধেও নাকি একই অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে। বালুরঘাটে গিয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করব।
অশোক যোগ করেন, একটি পোস্ট দেখলাম আমি যে আলো দিয়েছি সেটা নাকি জ্বলছে না। ইলেকট্রিকের সরঞ্জাম খারাপ হতে পারে। পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে। বিষয়টি সেই ঠিকাদারকে জানানো হবে। চিন্তার কোনও কারণ নেই।