Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অংশীদারের বাড়ির সামনে গায়ে আগুন, পাণ্ডুয়ায় ধৃত ব্যবসায়ী

অংশীদারের বাড়ির সামনে গায়ে আগুন, পাণ্ডুয়ায় ধৃত ব্যবসায়ী
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ব্যবসায়িক বিবাদের জেরে এক অংশীদারের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল এক দম্পতি। সুকান্ত হাজরা ও মৌসুমি হাজরা একই ব্যবসার অংশীদার। তাঁরা জখম হয়ে এখন হাসপাতালে ভর্তি। এই ঘটনায় আরেক অংশীদার আসিফ হুসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে পাণ্ডুয়া থানার পুলিস। অভিযোগ, ধৃত আসিফ সামাজিক মাধ্যমে ওই দম্পতির বিরুদ্ধে কটুক্তি করেছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, মহিলার জবানবন্দি নিয়েছে পুলিস।  
Advertisement
সম্পর্কিত সংবাদ