ভুবনেশ্বর, ২ নভেম্বর: দীপাবলির পরদিনই আঁধার নেমে এল ওড়িশার গ্রাম দুটিতে। এদিন দিওয়ালি উপলক্ষে অনুষ্ঠান সেরেই বাড়ি ফিরছিল একটি কীর্তনিয়াদের দল। কিন্তু ফেরার পথেই দুর্ঘটনার মুখে পড়ল কীর্তনিয়াদের গাড়ি। তার জেরে মৃত্যু হল ৬ জনের। এছাড়াও জখম হয়েছেন আরও ৫ জন। সকলেই ওড়িশার সুন্দরগড় জেলার সমরপিন্দা ও কান্দাগোদা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটে আজ, শনিবার ভোরে।
Advertisement
পুলিস সূত্রে খবর, ভ্যান গাড়িতে সওয়ার হয়ে কীর্তনিয়াদের একটি দল চাক্কপ্লাই গ্রাম থেকে অনুষ্ঠান সেরে ফিরছিল। কিন্তু গাইকানাপালি এলাকার কাছে ভ্যান গাড়িটিকে পিছন থেকে একটি ট্রাকে ধাক্কা মারে। ট্রাকটির গতিবেগ বেশি থাকায় গাড়িটি দুমড়ে-মুছড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। এছাড়াও, মারাত্মকভাবে জখম হন আরও ৫ জন।
প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, কুয়াশার ফলে দৃশ্যমানতা কম থাকার কারণেই হয়তো এমন দুর্ঘটনা ঘটেছে।
অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় ওই ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রামগুলিতে এই খবর পৌছলে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে এদিন সকালে রাস্তাও অবরোধ করেন স্থানীয়রা।