Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অর্জুন-পুত্র পবনকে ফের তলব সিআইডির

অর্জুন-পুত্র পবনকে ফের তলব সিআইডির
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির তদন্তে অর্জুন সিংয়ের পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে ফের নোটিস দিয়ে তলব করল সিআইডি। ১৩ জানুয়ারি, সোমবার দুপুর সাড়ে ১২টায় তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে। পুরসভা সৃত্রে জানা গিয়েছে, পবন সিং টেন্ডার পাওয়া সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন বলে অভিযোগ। ওই দিন সিআইডি দপ্তরে যাবেন বলে জানিয়েছেন পবন। এর আগে ৮ ও ১০ জানুয়ারি তাঁকে ডেকেছিল সিআইডি। বিধানসভার স্ট্যান্ডিং কমিটির বৈঠক এবং এনআইএর একটি মামলায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা থাকায় তিনি যেতে পারেননি। তবে সোমবার তিনি যাবেন বলে জানিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ