নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়ি সংক্রান্ত মামলায় ফের অর্জুন সিংকে তলব করল বারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার প্রাক্তন সাংসদকে নোটিস ধরানো হয়েছে। শুক্রবার বেলা সাড়ে বারোটার মধ্যে তাঁকে গোয়েন্দা বিভাগের অফিসে হাজির হতে বলা হয়েছে। এর আগে ডাকা হলেও শারীরিক অসুস্থতার কারণে যাননি অর্জুন। উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ নভেম্বর ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহার তরফে ভাটপাড়া থানায় করা একটি মামলার প্রেক্ষিতে তলব করা হয়েছে অর্জুন সিংকে।



