Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অর্জুন সিংকে চার ঘণ্টা জেরা সিআইডির

অর্জুন সিংকে চার ঘণ্টা জেরা সিআইডির
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাড়ে চার কোটি টাকা দুর্নীতি মামলায়  বিজেপি নেতা অর্জুন সিংকে আদালতের নির্দেশমতো বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করল সিআইডি। তাঁর কাছে যে সমস্ত উত্তর চাওয়া হয়েছিল সেগুলি তিনি দিয়েছেন। কিন্তু তা কতটা যুক্তিগ্রাহ্য, মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। তথ্যগত ফাঁক ধরা পড়লে তাঁকে আবার ডাকা হবে। সিআইডি সূত্রে খবর, অর্জুন সিং ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকার সময় বেশকিছু কাজের টেন্ডার ডাকেন। নির্দিষ্ট কয়েকটি সংস্থা কাজের বরাত পায়। কাজ শুরু হওয়ার আগেই সাড়ে চার কোটি টাকা অগ্রিম পেমেন্ট হয়ে যায়। অথচ কাজ হয়নি। এই নিয়ে ভাটপাড়া থানায় অভিযোগ হয় ২০২০ সালে। পরে তদন্তভার যায় সিআইডির হাতে। জানা যায়, যাঁরা কাজের বরাত পেয়েছেন তাঁরা সকলেই অর্জুনের আত্মীয়। এই মামলাতেই তাঁকে ডাকা হয়েছিল। জেরা এড়াতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত সময় বেঁধে দিয়ে জানায়, চার ঘণ্টা জেরা করা যাবে অর্জুনকে। কেন অগ্রিম দেওয়া হল, সেই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। তিনি এই নিয়ে একাধিক যুক্তি খাড়া করেছেন। বিজেপি নেতার যুক্তি, পুরসভার নিয়মমতো কাজ শুরুর আগে তিনি অগ্রিম টাকা দিয়েছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ