Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

অর্জুন সিংকে ভবানী ভবনে তলব সিআইডির

অর্জুন সিংকে ভবানী ভবনে তলব সিআইডির
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেহাদিদের সম্পর্ক আছে। অর্জুন সিংয়ের এই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে এফআইআর হয় জগদ্দল থানায়।শুক্রবার তাকে তলব করা হলেও তিনি ২ জানুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকবেন বলে আইনজীবী মারফত জানিয়েছেন। এরমধ্যেই তাঁকে একটি পুরনো মামলায় শনিবার ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এদিকে, তিনি বাড়িতে রয়েছেন কি না, জানতে এদিন দুপুরে তাঁর বাড়ির সামনে যান জগদ্দল থানার পুলিস এবং গোয়েন্দা বিভাগের অফিসাররা।
Advertisement
এদিন তাঁর বাড়িতে পুলিসের যাওয়া নিয়ে ফের সরব হয়েছেন অর্জুন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে এফআইআরের ২৪ ঘণ্টার মধ্যে দু’বার নোটিস পাঠিয়েছে পুলিস। আগামী ২ জানুয়ারি অবধি সময় চেয়ে এদিন সকালেই আইনজীবী চিঠি দিয়েছে পুলিসকে। তাও বাড়িতে পুলিস এসেছে। এখন ব্যস্ত আছি, তাই আগামী ২ তারিখের আগে কোনও জায়গায় যেতে পারব না।’ 
বিতর্কিত মন্তব্যের জন্য অর্জুনের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অভিযোগকারী অভিমন্যু তেওয়ারি বলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সংবাদমাধ্যমে যা বলেছেন, তা তাঁকে প্রমাণ করতে হবে, নাহলে আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পুলিসের ব্যবস্থা নেওয়া উচিত।
সম্পর্কিত সংবাদ