সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালের বহির্বিভাগে গত দু’দিন ধরে চোখের চিকিত্সা করাতে পারছেন না রোগীরা। অপ্টোমেট্রিস্ট বসছেন না বলে তাঁদের ফিরে যেতে হচ্ছে।
Advertisement
পুরাতন মালদহ শহরে এই হাসপাতালের উপর ভাবুক, মঙ্গলবাড়ি সহ ৬টি গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার ২০টি ওয়ার্ডের মানুষ নির্ভরশীল। বাইরের ব্লক থেকেও রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে আসেন। সোমবার, মঙ্গলবার, শনিবার অপ্টোমেট্রিস্ট হাসপাতালে বসেন। বাকি দিনগুলিতে পরিষেবা মেলে না। মঙ্গলবার সকাল ১১টার পর হাসপাতালে গিয়ে দেখা যায় বহির্বিভাগে চালু রয়েছে। কিন্তু অপ্টোমেট্রিস্ট না থাকায় ঘুরে যাচ্ছেন চোখের সমস্যা নিয়ে আসা রোগীরা। রোগীর আত্মীয় নিত্যানন্দ সরকারের কথায়, মায়ের চোখে সমস্যা হচ্ছিল বলে মৌলপুর হাসপাতালে চোখ দেখাতে এসেছিলাম। কিন্তু চিকিত্সক না থাকায় দেখাতে পারিনি।
ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর কথায়, অপ্টোমেট্রিস্ট অর্ডার অনুয়ায়ী বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে বসছেন। সেজন্য হাসপাতালে আসতে পারছেন না। কিছু করার নেই। তিনি তিনদিন মৌলপুর হাসপাতালে বসেন। বাকি তিনদিন অন্য স্বাস্থ্যকেন্দ্র, ফিল্ড ভিজিট করেন। তাঁর পরামর্শ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির বসছে। সেখানে গেলে পরিষেবা পাওয়া যাবে। আগামী শনিবার ফের অপ্টোমেট্রিস্ট হাসপাতালে বসবেন।