নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাংলাদেশের বাসিন্দা নুরুল ইসলাম তিন বছর আগে চোরাপথে ভারতে এসেছিলেন। পরে, নাম বদলে বারাসতের কাজিপাড়া এলাকায় পরিচিত শেখ রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তিনি। রফিকুলের বাড়িও বাংলাদেশের মাদারিপুরে। তিনিও অনুপ্রবেশকারী! দু’জনকেই গ্রেপ্তার করেছে পুলিস।
Advertisement
পুলিস জানিয়েছে, ওপারের নুরুল এপারে এসে নাম বদলে বনে গিয়েছিলেন নারায়ণ অধিকারী। জাল নথি দেখিয়ে আধার কার্ডও করে নেন। যদিও ভোটার কার্ডটা করতে পারেননি। তবে শেষরক্ষা হয়নি। শনিবার রাতে নুরুলকে দত্তপুকুরের বামনগাছি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিসের সন্দেহ হয়। জেরা করতেই ওপারের নুরুলের এপারের নারায়ণ হওয়ার তথ্য জানতে পারে পুলিস। তখনই, তাকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিস। জেরা করে রফিকুলের নামও জানতে পারে তারা। শেষে শনিবার রাতেই নুরুল ইসলাম ও শেখ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে দত্তপুকুর থানার পুলিস। রবিবার দু’জনকে বারাসত আদালতে তোলা হলে তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশিদের ভুয়ো নথির মাধ্যমে ভারতীয় বানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সমীর দাস। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সমীর ও তাঁর সহযোগীদের মাধ্যমের নুরুল, রফিকুলদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে পৌঁছে যেত এদেশের ভুয়ো পরিচয়পত্র।